Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কাল শিলিগুড়ি ফিরতে পারেন রিচা

মেয়ের বিশ্বজয় দেখে মঙ্গলবার বাড়ি ফিরলেন রিচার বাবা ও মা। রবিবার মুম্বইতে মহিলা বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচ মাঠে বসে দেখেছেন রিচার বাবা-মা।

কাল শিলিগুড়ি ফিরতে পারেন রিচা
  • ৫ নভেম্বর, ২০২৫ ১৮:১১
Prefer us on Google

সংবাদদাতা, শিলিগুড়ি: মেয়ের বিশ্বজয় দেখে মঙ্গলবার বাড়ি ফিরলেন রিচার বাবা ও মা। রবিবার মুম্বইতে মহিলা বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচ মাঠে বসে দেখেছেন রিচার বাবা-মা। এদিন বাড়ি ফেরার পরও যেন ঘোর কাটেনি তাঁদের। এবার ঘরের মেয়ে রিচার প্রত্যাবর্তনের অপেক্ষায় শিলিগুড়ি। কবে ফিরবেন তিনি? এই প্রসঙ্গে রিচার বাবা মানবেন্দ্র ঘোষের মন্তব্য, ‘এই মুহূর্তে দলের সঙ্গে রিচা দিল্লিতে রয়েছে। ব্যস্ততা তুঙ্গে। সব ঠিকঠাক চললে ৬ নভেম্বর শহরে ফিরতেও পারে। তবে এখনও চূড়ান্ত হয়নি কিছুই।’

Advertisement

বিশ্বকাপের মেগা ফাইনাল দেখতে নভি মুম্বই পৌঁছে গিয়েছিলেন রিচার বাবা ও মা। খেলা শেষে তুমুল উল্লাসের মধ্যে মাঠে নেমে আসেন তাঁরা। মেয়ের অনবদ্য ব্যাটিং ও ভারতের ইতিহাস সৃষ্টির পর প্রথম সাক্ষাতে তাঁদের কারও মুখে কোনও কথা ছিল না। মানবেন্দ্রবাবু বলেন, ‘রিচা আমাদের দিকে এগিয়ে আসে। গলা থেকে মেডেল খুলে আমাকে পরিয়ে জড়িয়ে ধরল। আনন্দে, আবেগে আমরা বাকরুদ্ধ। চোখে আনন্দাশ্রু। যা কথা বলার থেকেও অনেক বেশি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। মাঠে উল্লাসের মাঝে সবার চোখে তখন জল। এটা ইতিহাস রচনার গভীর আবেগের আনন্দাশ্রু। এই মুহূর্ত আজীবনের সম্পদ।’
এদিকে, রিচার প্রতীক্ষায় শিলিগুড়ি। তাঁকে বিমানবন্দরে রাজসিক অভ্যর্থনা জানিয়ে বাড়িতে আনার প্রস্তুতি নিচ্ছে তাঁর ক্লাব শিলিগুড়ি বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাব। ক্লাবের সম্পাদক প্রসূন দাশগুপ্ত বলেন,‘বাগডোগরা বিমানবন্দরে রাজসিক অভ্যর্থনা জানানো হবে রিচাকে। একশো বাইকের কনভয় করে হুডখোলা জিপে ওঁকে আনা হবে বাঘাযতীন ক্লাবে। আমাদের ক্লাবের মঞ্চেই সংবর্ধিত করা হবে ওঁকে।’ সংবধর্না অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের সচিব কুন্তল গোস্বামী বলেন, ‘রিচার ছুটি কম। বাড়িতে বেশিদিন থাকতে পারবেন না।  তাই মেয়রের আবেদনে সাড়া দিয়ে আমরা শিলিগুড়ি পুরসভার সঙ্গে একই মঞ্চে রিচাকে সংবর্ধনা জানাব।’  ট্রফি ক্যাবিনেটের সামনে রিচার মা। - নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ