Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

আনন্দমার্গের উদ্যোগে ধানবীজ বিতরণ

সারা বছরই নানা মানবিক উদ্যোগ নিয়ে থাকে আনন্দমার্গ।

আনন্দমার্গের উদ্যোগে ধানবীজ বিতরণ
  • ১৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সারা বছরই নানা মানবিক উদ্যোগ নিয়ে থাকে আনন্দমার্গ। এবার আনন্দমার্গ ফার্ম ডিপার্টমেন্টের উদ্যোগে আনন্দনগরের পক্ষ থেকে ৭৫টি পরিবারের হাতে বিনামূল্যে ১০ কেজি করে উন্নত জাতের ধানবীজ তুলে দেওয়া হল। উন্নত মানের বীজ হাতে পেয়ে চাষিরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। আনন্দমার্গের পক্ষে আচার্য দিব্যচেতনানন্দ অবধুত বলেন, আগামী দিনে ওই অঞ্চলে ধানের উৎপাদন বৃদ্ধি পাবে ও প্রান্তিক চাষীদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ