Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

রাহানেরা চাপে

রাহানেরা চাপে
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নাগপুর: রনজি সেমি-ফাইনালে কোণঠাসা মুম্বই। বিদর্ভের ৩৮৩ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ৭ উইকেটে তাদের সংগ্রহ ১৮৮। আপাতত ১৯৫ রানে পিছিয়ে রয়েছে অজিঙ্কা রাহানের দল। এক ওভারে ৩ উইকেট নিয়ে বাঁ-হাতি স্পিনার পার্থ রেখুদে (৩-১৬) ভাঙন ধরান মুম্বই ইনিংসে। ইনিংসের ৪১তম ওভারে তিনি ফেরান রাহানে (১৮), সূর্যকুমার যাদব (০) ও শিবম দুবেকে (০)। মুম্বই ওপেনারআকাশ আনন্দ (৬৭) অবশ্য ক্রিজে রয়েছেন। তিনি ছাড়া রান পান শার্দূল ঠাকুর (৩৭) ও সিদ্ধেশ লাদ (৩৫)। তার আগে বিদর্ভ ইনিংসকে চারশোর নীচে আটকে রাখেন শিবম দুবে (৫-৪৯)। 
Advertisement
আমেদাবাদে, অন্য সেমি-ফাইনালে গুজরাতের বিরুদ্ধে বড় ইনিংসের পথে কেরল। মহম্মদ আজহারউদ্দিনের অপরাজিত ১৪৯ রানের সুবাদে দ্বিতীয় দিনের শেষে ৭ উইকেটে ৪১৮ তুলেছে তারা। 
Advertisement
সম্পর্কিত সংবাদ