কিংবদন্তী শিল্পী এ আর রহমান ও তাঁর স্ত্রী সায়রা বানুর বিবাহ বিচ্ছেদ নিয়ে চর্চা তুঙ্গে। তাঁদের সম্পর্ক ঘিরে একাধিক জল্পনা আবর্তিত হচ্ছে ইন্ডাস্ট্রিতে। এমনকী, উঠে এসেছে তৃতীয় ব্যক্তির নামও। এই আবহে বিচ্ছেদের বিষয় মুখ খুললেন রহমানের সন্তানরা। রহমান কন্যা রহিমা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘একটা কথা সবসময় মনে রাখা উচিত, গুজব বোকা ও ঘৃণ্যব্যক্তিরাই ছড়ায়। নিজেদের কাজ করুন।’ সদ্য ২৯ বছরের দাম্পত্য সম্পর্কের ইতির কথা জানিয়েছেন রহমান ও তাঁর স্ত্রী। বিচ্ছেদের খবর সামনে আসার পরই শুরু হয় নানান জল্পনা। সেই গুঞ্জন যে রহমানকন্যা মোটেই ভালো চোখে দেখেননি। আবার রহমানপুত্র আমিন রহমান এই বিষয়কে ঘিরে যাবতীয় রটনাকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছেন।



