Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

রাহুলের তোপ

রাহুলের তোপ
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি: দম বন্ধ হয়ে আসছিল লখনউ সুপার জায়ান্টসে। তাই রিলিজ পেয়ে খুশি লোকেশ রাহুল। ফ্র্যাঞ্চাইজি মালিককে তোপ দেগে ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান বলেছেন, ‘নতুন করে শুরু করতে চাই। এমন কোনও দলে খেলতে চাই, যেখানে স্বাধীনতা থাকবে। দলের পরিবেশ ভালো হবে।’ রাহুলের এই বক্তব্য ক্রিকেট মহলে শোরগোল ফেলেছে। কারণ, গতবার তিনি ছিলেন লখনউ সুপার জায়ান্টসের ক্যাপ্টেন। দলের হারে মাঠেই তাঁর সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন ফ্র্যাঞ্চাইজি মালিক। পরিবর্তী সময়ে তা মিটিয়ে ফেলার চেষ্টা হলেও লাভ হয়নি। লোকেশকে ছেঁটেই ফেলা হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ