Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়গঞ্জে পাখি গণনা শুরু

পরিবেশপ্রেমী সংগঠনগুলিকে নিয়ে বনবিভাগের রায়গঞ্জ রেঞ্জের উদ্যোগে শুরু হল শীতকালীন পক্ষী গণনা। মূলত রায়গঞ্জ ও তার পার্শ্ববর্তী ছোট, বড় জলাশয়গুলিতে চলবে দুদিন ব্যাপী জলজ পাখি গণনা।

রায়গঞ্জে পাখি গণনা শুরু
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: পরিবেশপ্রেমী সংগঠনগুলিকে নিয়ে বনবিভাগের রায়গঞ্জ রেঞ্জের উদ্যোগে শুরু হল শীতকালীন পক্ষী গণনা। মূলত রায়গঞ্জ ও তার পার্শ্ববর্তী ছোট, বড় জলাশয়গুলিতে চলবে দুদিন ব্যাপী জলজ পাখি গণনা। রায়গঞ্জের ডিএফও ভূপেন বিশ্বকর্মা বলেন, রায়গঞ্জ শহরের অশোক পল্লির লাহিড়ী পুকুর, উকিলপাড়া পীরপুকুর, নেহালি বিল, মহারাজার দ্বীপ রাজার দিঘি সহ ১০ টি জলাভূমিতে এই গণনা পর্ব শুরু হয়েছে। 
Advertisement
উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমেলস-এর অন্যতম সদস্য গৌতম তান্তিয়া বলেন, এদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত চলা সমীক্ষায় গ্রেট ইগ্রেট, সরাল, ডুবডুবি, ডার্টার, বড় পানকৌড়ি, নর্দার্ন পিন্টেল, নর্দার্ন শোভলার, বামুনিয়া হাঁস, মদনটাক, তিলি হাঁস সহ প্রায় ২৪ টি প্রজাতির জলজ পাখিকে চিহ্নিত করা গিয়েছে। সেইসঙ্গে জলাভূমি লাগোয়া এলাকায় জলজ পাখি সম্পর্কে সচেতনতামূলক প্রচার করা হয়। এদিনের সমীক্ষায় রায়গঞ্জ পিপলস ফর অ্যানিমেলস, হিমালয়ান মাউন্টেইনারস অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশন এবং নর্থ বেঙ্গল ফটোগ্রাফি ক্লাব এই গণনাপর্বে অংশ নেয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ