Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

রঘুনাথগঞ্জে ভূতুড়ে ভোটার ধরতে বাড়ি বাড়ি গেলেন মন্ত্রী

ভূতুড়ে ও বহিরাগত ভোটার ধরতে এবার বাড়ি বাড়ি খোঁজ নিলেন মন্ত্রী। বুধবার বিকেলে তিনি কর্মীদের নিয়ে রঘুনাথগঞ্জ-২ ব্লকের একাধিক অঞ্চলে যান। ভোটারদের সঙ্গে গিয়ে কথা বলেন। এপিক কার্ড দেখেন মন্ত্রী। কোনও সমস্যা রয়েছে কি না সে বিষয়েও সাধারণ মানুষের কাছে জানতে চান।

রঘুনাথগঞ্জে ভূতুড়ে ভোটার ধরতে বাড়ি বাড়ি গেলেন মন্ত্রী
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, জঙ্গিপুর: ভূতুড়ে ও বহিরাগত ভোটার ধরতে এবার বাড়ি বাড়ি খোঁজ নিলেন মন্ত্রী। বুধবার বিকেলে তিনি কর্মীদের নিয়ে রঘুনাথগঞ্জ-২ ব্লকের একাধিক অঞ্চলে যান। ভোটারদের সঙ্গে গিয়ে কথা বলেন। এপিক কার্ড দেখেন মন্ত্রী। কোনও সমস্যা রয়েছে কি না সে বিষয়েও সাধারণ মানুষের কাছে জানতে চান। 
Advertisement
যদিও বেশ কয়েকটি অঞ্চল ঘুরে এখনও পর্যন্ত ব্লকের কোথাও ভূতুড়ে বা বহিরাগত ভোটারের সন্ধান মেলেনি। এমনকী, সাংগঠনিক জেলায় পর্যন্ত ভূতুড়ে ভোটার পাওয়া যায়নি বলে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে। তবুও এতটুকুও খামতি রাখছেন না দলীয় নেতৃত্ব। আগামী শনিবার পর্যন্ত তৃণমূল কর্মীরা এই ভুয়ো ভোটারের সন্ধান চালাবে। আগামী রবিবার এবিষয়ে জেলা নেতৃত্বকে রিপোর্ট জানাবেন।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী মহম্মদ আখরুজ্জামান বলেন, কেন্দ্রের বিজেপি সরকার বাংলার মুখ্যমন্ত্রীর উন্নয়নের জন্য ভোট ধরাশায়ী হচ্ছে, তাই তারা ভোটার লিস্টে কারচুপি শুরু করেছে। নির্বাচন কমিশনও কেন্দ্রের নির্দেশে চলছে। আমরা একটিও ভূতুড়ে ভোটার বাংলায় রাখব না। 
এদিন ভোটার তালিকা হাতে নিয়ে সেকেন্দ্রা অঞ্চলে যান মন্ত্রী। প্রথমে রূমেশ্বরপুরে প্রতিটি বাড়িতে গিয়ে ভোটার কার্ড দেখতে চান। মহিলারা তখন বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। মন্ত্রীমশাই ভোটার কার্ড দেখতে চাওয়ায় তাঁরা পরিবারের সকল সদস্যদেরই এপিক কার্ড নিয়ে আসেন। একে একে পরিবারের সকল সদস্যের এপিক কার্ড তিনি তালিকার সঙ্গে মিলিয়ে দেখেন। সেখান থেকে তিনি লালখান দিয়ারেও যান তিনি। এলাকাবাসীর সঙ্গে কথা বলেন মন্ত্রী। এদিন মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সেকেন্দ্রা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মোতাহার হোসেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ