Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

উলটপুরাণ

বিশিষ্ট ওড়িশি নৃত্যশিল্পী সুতপা তালুকদারের নৃত্য প্রতিষ্ঠান ‘গুরুকুল’ নিবেদন করল নৃত্য গীতি আলেখ্য ‘উলটপুরাণ

উলটপুরাণ
  • ১০ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশিষ্ট ওড়িশি নৃত্যশিল্পী সুতপা তালুকদারের নৃত্য প্রতিষ্ঠান ‘গুরুকুল’ নিবেদন করল নৃত্য গীতি আলেখ্য ‘উলটপুরাণ’। সম্প্রতি সত্যজিৎ রায় অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে নৃত্য পরিচালনায় ছিলেন সুতপা স্বয়ং। যা কিছু প্রাচীন, যা কিছু ঐতিহ্য বহন করে, তা এক পরিচিত ছন্দে চলে। যদি আমরা একটু থেমে, সেই চেনা পরিচিত ছকের বাইরে নতুন সম্ভাবনার দিকে তাকাই তাহলে যা নির্মাণ হবে, তা হবে একেবারে নতুন এক শৈলী ও অভিব্যক্তি। সেটাই আসলে ‘উলটপুরাণ’। রবীন্দ্রসঙ্গীত এবং কীর্তনের আবেগে সমৃদ্ধ করে এই প্রযোজনার সঙ্গীত আয়োজন করেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ