Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ইস্তফা অব্যাহত নন্দীগ্রামে

নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধিদের ইস্তফা অব্যাহত।

ইস্তফা অব্যাহত নন্দীগ্রামে
  • ৩০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধিদের ইস্তফা অব্যাহত। নন্দীগ্রাম-২ ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতের গত টার্মের প্রধান সুকেশ মান্না পঞ্চায়েতের সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন। ২৭মে তিনি বিডিও অফিসে ইস্তফা দেন। ২০১৯-’২৩ টার্মে বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন সুকেশবাবু। ২০২৩ সালেও তিনি পঞ্চায়েতে নির্বাচিত হন। ওই বছর বিজেপি বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত দখল করে। তিনি পঞ্চায়েত সদস্য ছিলেন। শেষমেশ সেই সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন। এছাড়া, বিরুলিয়া থেকে নির্বাচিত নন্দীগ্রাম-২ পঞ্চায়েত সমিতির সদস্যা মধুশ্রী দাস মাইতি মহকুমা শাসককে চিঠি দিয়ে ইস্তফা দিয়েছেন। শুক্রবার হলদিয়া মহকুমা শাসকের কাছে মধুশ্রীদেবী ইস্তফাপত্র জমা করেছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ