Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বামনগোলায় টাঙ্গনের ভাঙনের আশঙ্কায় উদ্বেগে বাসিন্দারা

প্রতি বছর বর্ষা এলেই টাঙ্গন নদী সংলগ্ন বামনগোলা ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষের মনে ফিরে আসে পুরনো আতঙ্ক।

বামনগোলায় টাঙ্গনের ভাঙনের আশঙ্কায় উদ্বেগে বাসিন্দারা
  • ২১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হবিবপুর: প্রতি বছর বর্ষা এলেই টাঙ্গন নদী সংলগ্ন বামনগোলা ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষের মনে ফিরে আসে পুরনো আতঙ্ক। কিছুদিন ধরে নদীর জলস্তর বাড়তে শুরু করতেই গোবিন্দপুর-মহেশপুর গ্রাম পঞ্চায়েতের ঠ্যাংভাঙ্গা গ্রাম ও বামনগোলা গ্রাম পঞ্চায়েতের পার হবিনগর উত্তরপাড়ার বাসিন্দাদের রাতের ঘুম উড়ে গিয়েছে। নদীর তীব্র স্রোতে যে কোনো মুহূর্তে নতুন করে ভাঙন শুরু হতে পারে এই আশঙ্কায় দিন কাটছে বাসিন্দাদের। তাঁদের দাবি, প্রশাসন ও সেচদপ্তর দ্রুত পরিস্থিতি পরিদর্শন করে দীর্ঘমেয়াদি ভাঙন প্রতিরোধ প্রকল্প গ্রহণ করুক। শুধু মাটি ফেলে অস্থায়ী মেরামত নয়, স্থায়ী বাঁধ নির্মাণের মাধ্যমে স্থানীয় গ্রামের মানুষকে ভাঙনের আতঙ্ক থেকে মুক্তি দেওয়ার আর্জি জানিয়েছেন তাঁরা।

Advertisement

বিষয় প্রসঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন সেচ ও জলপথ পরিবহণ দপ্তরের প্রতিমন্ত্রী জোয়েল মুর্মু বলেন, হবিবপুর বিধানসভায় এলাকার বিভিন্ন নদীর বাঁধ ও সেতুর বিষয়ে ইতিমধ্যেই আলোচনা করা হয়েছে। শীঘ্রই সমস্যার সমাধান করা হবে। স্থানীয় বাসিন্দা সুকুমার বিশ্বাস বলেন, ভাঙনের কারণে বহু পরিবার ইতিমধ্যেই জমি হারিয়েছে। কৃষিকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়। নদীর পাড় ভাঙায় চাষ জমি নদীতে তলিয়ে যেতে শুরু হয়েছে। শক্তিশালী পাথরের বোল্ডার দিয়ে বাঁধ নির্মাণ করা হলে ভাঙন অনেকটাই রোধ করা সম্ভব। প্রতি বছর একই সমস্যার পুনরাবৃত্তি বন্ধ হবে। ভাঙন রেধে কার্যকর ব্যবস্থা নিলে আমাদের মতো বাসিন্দাদের আর উদ্বেগে থাকতে হবে না। 

Advertisement
সম্পর্কিত সংবাদ