Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আবাসন নির্মাণে সবুজ ধ্বংস, সরগরম উত্তরপাড়ার মানুষ

আবাসন নির্মাণে সবুজ ধ্বংস, সরগরম উত্তরপাড়ার মানুষ
  • ২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: উত্তরপাড়া পুরসভা এলাকায় আবাসন নির্মাণের জন্য নির্বিচারে সবুজ ধ্বংস করার অভিযোগে হইচই শুরু হয়েছে। জানা গিয়েছে, পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে একটি আবসন তৈরি হচ্ছে। গত কয়েকদিনে সেখানে বট, অশ্বত্থের মতো বড় গাছ দেদার কাটা হয়েছে। অথচ সেই বিষয়ে কোনও অনুমোদন নেওয়া হয়নি। যদিও স্থানীয় কাউন্সিলার তাপস মুখোপাধ্যায় দাবি করেছেন, আবাসন নির্মাণকারী সংস্থা সমস্ত অনুমোদন নিয়েই গাছ কেটেছে।

Advertisement

এনিয়ে উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব বলেন, পুরসভার কাছে বাসিন্দারা কোনও অভিযোগ করেননি। গাছ কাটার বিষয়ে আইনত হস্তক্ষেপ করার অধিকার বনদপ্তরের আছে। নাগরিক মহল তাদের কাছে অভিযোগ করলেই সবটা স্পষ্ট হয়ে যাবে। এব্যাপারে পুরসভার কোনও সাহায্য প্রয়োজন হলে আমরা তা দেব। 

Advertisement
সম্পর্কিত সংবাদ