Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

রাবিশ ফেলে ভরাট হচ্ছে ৬০ কাঠার জলাশয়

মহেশতলা পুরসভার নির্দেশের তোয়াক্কা না করে পুকুর ভরাটের কাজ চালিয়ে যাচ্ছে অসাধু চক্রের লোকজন। ঘটনাটি ঘটেছে মহেশতলার ১০ নম্বর ওয়ার্ডের শান্তিনগরের রামদাসহাটি রোডের পাশে। আলমপুর মৌজার ২০৫ নম্বর দাগের প্রায় ৬০ কাঠার জলাশয় ভরাট রুখতে নোটিস দিয়েছিল পুরসভা।

রাবিশ ফেলে ভরাট হচ্ছে ৬০ কাঠার জলাশয়
  • ৭ মার্চ, ২০২৫ ১৬:০৩
Prefer us on Google

সংবাদদাতা, বজবজ: মহেশতলা পুরসভার নির্দেশের তোয়াক্কা না করে পুকুর ভরাটের কাজ চালিয়ে যাচ্ছে অসাধু চক্রের লোকজন। ঘটনাটি ঘটেছে মহেশতলার ১০ নম্বর ওয়ার্ডের শান্তিনগরের রামদাসহাটি রোডের পাশে। আলমপুর মৌজার ২০৫ নম্বর দাগের প্রায় ৬০ কাঠার জলাশয় ভরাট রুখতে নোটিস দিয়েছিল পুরসভা। তাতে বলা হয়েছিল, তিনদিনের মধ্যে ভরাট হওয়া অংশের মাটি কেটে তুলে ফেলতে হবে। সেই নোটিসের কপি ছিঁড়ে দিয়ে বেমালুম ভরাটের কাজ চালিয়ে যাচ্ছে জমির কারবারিরা। প্রতি রাতেই রাবিশ ফেলে ভরাট করা হচ্ছে বলে অভিযোগ বাসিন্দাদের। এমনকী, বুধবার রাতেও রাবিশ ফেলা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, এর পিছনে শাসকদলের একাংশের ইন্ধন রয়েছে। তাই পুর চেয়ারম্যানের নির্দেশকেও তোয়াক্কা করছে না। মহেশতলা পুরসভার চেয়ারম্যান দুলাল দাস রবীন্দ্রনগর থানার আইসিকে লিখিতভাবে ওই জলাশয় ভরাটকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। থানার আইসিকে জলাশয়ের দাগ, মৌজা, জে এল নম্বর এবং তার পরিমাণ উল্লেখ করে বলেছেন, ওখানে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে জলাশয় ভরাট চলছে। ওই কাজে যুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ