Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর পুনম

আরবিআইয়ের ডেপুটি গভর্নর হিসেবে পুনম গুপ্তাকে নিযুক্ত করল মোদি সরকার। আগামী তিন বছর ওই পদ সামলাবেন তিনি।

রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর পুনম
  • ৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আরবিআইয়ের ডেপুটি গভর্নর হিসেবে পুনম গুপ্তাকে নিযুক্ত করল মোদি সরকার। আগামী তিন বছর ওই পদ সামলাবেন তিনি। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আরবিআইয়ের ডেপুটি গভর্নর হিসেবে তাঁর নামে সিলমোহর দেওয়া হয়েছে। তবে বুধবার পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তাঁর যোগদানের দিনক্ষণ ঘোষণা করা হয়নি। পুনমের আগে আরবিআইয়ের ডেপুটি গভর্নর ছিলেন মাইকেল পাত্র। গত জানুয়ারিতে তিনি অবসর নেন। তারপর থেকে পদটি খালি ছিল। আরবিআইয়ের ডেপুটি গভর্নর হওয়ার আগে দেশ-বিদেশের একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন পুনম। বর্তমানে ন্যাশনাল কাউন্সিল অব অ্যাপ্লায়েড ইকনোমিক্স রিসার্চ (এনসিএইআর)-এর ডিরেক্টর জেনারেল পদে রয়েছেন তিনি। এছাড়াও ইন্ডিয়ান কাউন্সিল ফর রিসার্চ অন ইন্টারন্যাশনাল রিলেশনস এবং দিল্লি স্কুল অব ইকনমিক্সের অধ্যাপক, গ্লোবাল ম্যাক্রো অ্যান্ড মার্কেট রিসার্চ এবং আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের (আইএমএফ) গবেষক ছিলেন পুনম। প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা কমিটির পাশাপাশি ১৬তম অর্থ কমিশনের অন্যতম সদস্য তিনি। অর্থনীতি নিয়ে নজরকাড়া পড়াশোনা রয়েছে তাঁর। দিল্লির হিন্দু কলেজ থেকে স্নাতক এবং দিল্লির স্কুল অব ইকনমিক্স থেকে স্নাতকোত্তরের পর আমেরিকার মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। ১৯৯৮ সালে এক্সিম ব্যাঙ্ক পুরস্কার পান পুনম।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ