Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

পর্দায়  উদ্ধার অভিযান

২০২৩ সালে উত্তরকাশীর সিল্কইয়ারা টানেলে আটকে পড়েছিলেন ৪১ জন শ্রমিক। ১৭ দিনের রুদ্ধশ্বাস অভিযান ও একাধিক সংস্থার চেষ্টার পর উদ্ধার করা হয় শ্রমিকদের।

পর্দায়  উদ্ধার অভিযান
  • ১১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ২০২৩ সালে উত্তরকাশীর সিল্কইয়ারা টানেলে আটকে পড়েছিলেন ৪১ জন শ্রমিক। ১৭ দিনের রুদ্ধশ্বাস অভিযান ও একাধিক সংস্থার চেষ্টার পর উদ্ধার করা হয় শ্রমিকদের। এবার সেই কাহিনিই পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন অভিনেতা আমির খান। ছবিটি পরিচালনা করবেন কবীর খান। কবীর খান ফিল্মস ও অস্ট্রেলিয়ার মাইন্ড ব্লোয়িং ফিল্মসের সঙ্গে জোট বেঁধেছে ছবির অন্যতম প্রযোজক আমিরের প্রযোজনা সংস্থা। শুক্রবার বিদেশ থেকে আমির ঘোষণা করলেন, বলিউডে তৈরি হচ্ছে ‘সিল্কইয়ারা ৪১’। ছবির চিত্রনাট্যের দায়িত্বে খ্যাতনামা অস্ট্রেলীয় চিত্রনাট্যকার অ্যান্ড্রু আনাস্তাসিওস। ভারত ও অস্ট্রেলিয়ার যৌথ প্রচেষ্টায় তৈরি হচ্ছে ছবিটি। উল্লেখ্য, সদ্য জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন আমির। প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেতা। এই আবহে নতুন ছবির ঘোষণার মাধ্যমে অনুরাগীদের উপহার দিলেন আমির। শীঘ্রই ছবির কাজ শুরু হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ