Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রধান শিক্ষক পদের ভার নিতে অনীহা দক্ষিণ দিনাজপুরে, যোগ দিলেন না ২০০ জন, দ্বিতীয় প্যানেল করে ফের নিয়োগ ২০৭

প্রধান শিক্ষক পদের ভার নিতে অনীহা দক্ষিণ দিনাজপুরে, যোগ দিলেন না ২০০ জন, দ্বিতীয় প্যানেল করে ফের নিয়োগ ২০৭
  • ২১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পতিরাম: দীর্ঘ ১২ বছর পর দক্ষিণ দিনাজপুর জেলায় প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ হয়েছে। প্রথম দফায় ৭৪৭ জনকে নিয়োগপত্র দিয়েছিল প্রাথমিক শিক্ষা সংসদ। ভেরিফিকেশনের পরেও তার মধ্যে প্রায় ২০০ শিক্ষক কাজে যোগ দেননি। ফলে এখনও বহু স্কুল প্রধান শিক্ষক ছাড়াই চলছে। কিন্তু কেন তাঁরা প্রধান শিক্ষক হিসেবে কাজে যোগ দেননি, সেবিষয়ে নানা কারণ উঠে আসছে। 

Advertisement

অনেকের মতে বাড়তি চাপ এবং দায়িত্ব পালন করলেও বেতনে তেমন হেরফের হয় না। পছন্দমতো স্কুল না পাওয়াও এর একটা অন্যতম কারণ।
এমন পরিস্থিতিতে ফের দ্বিতীয় প্যানেল প্রকাশ করতে চলেছে সংসদ। এবার ২০৭ জনকে নিয়োগপত্র দেওয়া হবে। 
এদিকে প্রায় দেড় মাসের বেশি সময় ধরে প্রাথমিক শিক্ষা সংসদের হেড ক্লার্ক পদ ফাঁকা রয়েছে। সেই শূন্যস্থান দ্রুত পূরণের দাবি উঠছে। 
এবিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সন্তোষ হাঁসদা বলেন, আমরা প্রথম দফায় ৭৪৭ জনকে প্রধান শিক্ষকের পদে নিয়োগ দিয়েছিলাম। ওই প্যানেলের অধিকাংশ শিক্ষক যোগদান করেছেন। ফের ২০৭ টি স্কুলে নিয়োগ দেওয়া হবে। মার্চের শেষ কিংবা এপ্রিলের শুরুতে দ্বিতীয় প্যানেল প্রকাশ করা হবে। 
এবিষয়ে দক্ষিণ দিনাজপুর নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক শঙ্কর ঘোষ বলেন, জেলাজুড়ে ১৭ টি সার্কেলে এখনও  অনেক স্কুলে প্রধান শিক্ষকের পথ ফাঁকা। 
আমরা চাইছি সংসদে আগে হেড ক্লার্ক নিয়োগ করুক। তারপর ফাঁকা পদগুলিতে প্রধান শিক্ষক নিয়োগ করা হোক। প্রাথমিক বোর্ডের তরফে খবর, জেলাজুড়ে ১১৮৩ টি স্কুল চালু রয়েছে। 
তারমধ্যে প্রায় ৮৪০ টি স্কুলে প্রধান শিক্ষক ছিলেন না। গত বছর নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। নানা জটিলতা কাটিয়ে জানুয়ারি মাসের মাঝামাঝি নিয়োগ দেয় সংসদ।
জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি রাজনারায়ণ গোস্বামী বলেন, আমরাও চাই হেড ক্লার্ক নিয়োগ করা হোক। যে সমস্ত স্কুলে প্রধান শিক্ষক পদ ফাঁকা রয়েছে, সেখানেও দ্রুত নিয়োগ হয়ে যাবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ