Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

গরমের ফাঁস থেকে মিলবে মুক্তি, শীঘ্রই বৃষ্টি আসছে কলকাতায়!

গরমের দাপটে হাঁসফাঁস অবস্থা শহরবাসীর। সকাল ১০টা বাজতে না বাজতেই রোদের দাপটে তেতে উঠছে চারিপাশ। দুপুর নাগাদ বাইরে বের হওয়াই দুষ্কর।

গরমের ফাঁস থেকে মিলবে মুক্তি, শীঘ্রই বৃষ্টি আসছে কলকাতায়!
  • ১৪ মে, ২০২৫ ১৪:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গরমের দাপটে হাঁসফাঁস অবস্থা শহরবাসীর। সকাল ১০টা বাজতে না বাজতেই রোদের দাপটে তেতে উঠছে চারিপাশ। দুপুর নাগাদ বাইরে বের হওয়াই দুষ্কর। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের প্রশ্ন একাটাই, কবে আসবে বৃষ্টি?

Advertisement

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। আগামীকাল থেকেই বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তালিকায় রয়েছে বাঁকুড়া, নদীয়া, বীরভূম, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুর। তাতে সাময়িক স্বস্তি ফিরবে। কলকাতাতেও বুধবারের পর থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, আজ কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৭ ডিগ্রি ও ২৮ ডিগ্রির আশেপাশে। গতকাল, মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ