Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

আদানি গোষ্ঠীর স্বস্তি

আদানি গোষ্ঠীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তুলে আমেরিকার আদালতে দায়ের হওয়া মামলার নিষ্পত্তি করতে উদ্যোগী হয়েছে ট্রাম্প প্রশাসন।

আদানি গোষ্ঠীর স্বস্তি
  • ১৫ মে, ২০২৬ ০৮:১০
Prefer us on Google

ওয়াশিংটন: আদানি গোষ্ঠীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তুলে আমেরিকার আদালতে দায়ের হওয়া মামলার নিষ্পত্তি করতে উদ্যোগী হয়েছে ট্রাম্প প্রশাসন। ২০২৪ সালে আদানিদের বিরুদ্ধে মামলাটি দায়ের হয়েছিল নিউ ইয়র্কের ব্রুকলিন কোর্টে। তাতে আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়। বিষয়টির সঙ্গে ওয়াকিবহাল একাধিক সূত্র জানিয়েছে, আমেরিকার বিচার বিভাগ শীঘ্রই সমস্ত অভিযোগ প্রত্যাহারের কথা ঘোষণা করতে পারে। আবার আমেরিকান সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও দু’জনের বিরুদ্ধে যে মামলা করেছিল, সেটাও তুলে নিতে পারে বলে খবর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ