Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দু’সপ্তাহ পর স্বস্তি, হিমাচলে নিখোঁজ বাঙালি ট্রেকারদের সঙ্গে অবশেষে ফোনে যোগাযোগ

বিনিদ্র রজনী শেষ হল। খোঁজ পাওয়া গেল হিমাচলে ট্রেকিংয়ে যাওয়া ৬ বাঙালির। হিমাচল প্রদেশের বাতাল থেকে একটি নামহীন শৃঙ্গ জয়ের লক্ষ্যে কলকাতা থেকে ১৩ আগস্ট রওনা দিয়েছিলেন দ্য ইনস্টিটিউট অব এক্সপ্লোরেশনের ৬ অভিযাত্রী।

দু’সপ্তাহ পর স্বস্তি, হিমাচলে নিখোঁজ বাঙালি ট্রেকারদের সঙ্গে অবশেষে ফোনে যোগাযোগ
  • ৩১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিনিদ্র রজনী শেষ হল। খোঁজ পাওয়া গেল হিমাচলে ট্রেকিংয়ে যাওয়া ৬ বাঙালির। হিমাচল প্রদেশের বাতাল থেকে একটি নামহীন শৃঙ্গ জয়ের লক্ষ্যে কলকাতা থেকে ১৩ আগস্ট রওনা দিয়েছিলেন দ্য ইনস্টিটিউট অব এক্সপ্লোরেশনের ৬ অভিযাত্রী। ১৭ আগস্ট মানালি ছাড়ার সময় তাঁদের সঙ্গে শেষবার যোগাযোগ হয়েছিল। দুই পোর্টার ২২ তারিখ ফেরার পর যাত্রীদের খবরও দিয়েছিলেন। তারপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন। অবশেষে প্রায় দু’সপ্তাহ বাদে ফোন এল অভিযাত্রীদের। স্বস্তির শ্বাস ফেললেন সংগঠনের সদস্যরা।

Advertisement

এম নবি তরফদারের নেতৃত্বে হিমাচলে রওনা দিয়েছিলেন অরুণাভ নস্কর, ত্রিদিব সরকার, নিরুফা সুলতানা, দেবাশিস বর্ধন ও শুভদীপ মুখোপাধ্যায়। শনিবার দ্য ইনস্টিটিউট অব এক্সপ্লোরেশনের কোষাধ্যক্ষ অর্দ্ধেন্দু নস্কর বলেন, ‘ওঁরা হিমাচলের বাতাল থেকে ৬ হাজার ৩৬ মিটার উঁচু একটি শৃঙ্গ জয় করতে বেরিয়েছিলেন। ওঁদের সঙ্গে আমাদের শেষ কথা হয়েছিল ১৭ আগস্ট। অর্থাত্ যেদিন ওঁরা মানালি থেকে রওনা দিয়েছিলেন সেদিন। টিমের সঙ্গে সাত জন পোর্টার ও এক জন শেরপা ছিলেন। মাঝপথে দু’খেপে পাঁচ জন পোর্টার ফিরে এসেছিলেন। ২২ আগস্ট একজন পোর্টারের কাছ থেকে খবর পাওয়া যায় ওঁরা সুস্থ আছেন। কিন্তু তারপর থেকে ওখানে খারাপ আবহাওয়া ছিল। ফোনে কানেকশন মিলছিল না। আমরা কোনও খবর পাইনি। খুবই উদ্বিগ্ন ছিলাম। ওই দলে আমার ছেলেও রয়েছে। আমরা এনডিআরএফ, হিমাচল পুলিস, কেলং প্রশাসন এমনকী আইএমএফের (ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন) সঙ্গেও যোগাযোগ করি।
এরপর কলকাতায় থাকা সকলের ঘুম উড়ে যায়। উদ্বেগের মধ্যে অবশেষে দেখা দেয় আশার আলো। শনিবার সকালে ওই দলের সদস্যদের সঙ্গে যোগাযোগ হয়। ইনস্টিটিউটের তরফে জানানো হয়েছে, এদিনই তাঁদের মানালি ফিরে আসার কথা। সুস্থভাবে ফিরে আসুক, এটাই আমরা চাই। নামহীন সেই শৃঙ্গ কি তাঁরা জয় করতে পেরেছিলেন? সংগঠনের তরফে বলা হয়, ‘আগে ওঁরা সুস্থভাবে মানালি ফিরে আসুক। তারপর আমরা কথা বলব।’

Advertisement
সম্পর্কিত সংবাদ