Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ফের ডার্বি জয় লাল- হলুদের

রিজিওনাল পর্বের পর জোনাল পর্বেও মোহন বাগানকে হারাল ইস্ট বেঙ্গল। রোমিন গোলাদারের দুরন্ত গোলে ১-০ ব্যবধানে জিতে মাঠ ছাড়ল মশাল বাহিনী।

ফের ডার্বি জয় লাল- হলুদের
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রিজিওনাল পর্বের পর জোনাল পর্বেও মোহন বাগানকে হারাল ইস্ট বেঙ্গল। রোমিন গোলাদারের দুরন্ত গোলে ১-০ ব্যবধানে জিতে মাঠ ছাড়ল মশাল বাহিনী। শনিবার বারাকপুর স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেন বিনো জর্জের ছেলেরা। প্রথমার্ধেই মোহন বাগান রক্ষণকে কার্যত পকেটে পুরে ফেলেছিলেন গুইতেরা। তবে প্রত্যাশিত গোল আসে দ্বিতীয়ার্ধে। নিজেদের অর্ধ থেকে পাওয়া লং বল দুরন্ত টাচে নামিয়ে অর্ধেক কাজ করে ফেলেছিলেন রোমিন। এরপর ইনসাইড ডজ করে সবুজ-মেরুন লেফট ব্যাককে মাটি ধরিয়ে বাঁ পায়ের আড়াআড়ি শটে জাল কাঁপান তিনি (১-০)। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে ব্যবধান আরও বাড়তেই পারত। ডেগি কার্ডোজো মোহন বাগানের দায়িত্ব নেওয়ার পর যুব ডার্বিতে একবারও ইস্ট বেঙ্গলকে হারাতে পারেননি। গোয়ানিজ কোচের চাকরি বাঁচা দুষ্কর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ