Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

উৎসবের মরশুমে রেকর্ড ব্যবসা

দেওয়ালি পর্যন্ত উৎসবের মরশুমে দেশে রেকর্ড পরিমাণ বিক্রিবাটা হয়েছে বলে দাবি করল ব্যবসায়ীদের সর্বভারতীয় সংগঠন ‘কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স’।

উৎসবের মরশুমে রেকর্ড ব্যবসা
  • ২৩ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেওয়ালি পর্যন্ত উৎসবের মরশুমে দেশে রেকর্ড পরিমাণ বিক্রিবাটা হয়েছে বলে দাবি করল ব্যবসায়ীদের সর্বভারতীয় সংগঠন ‘কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স’। প্রাথমিকভাবে তাদের দাবি ছিল, এবার দেশে উৎসবের মরশুমে প্রায় পাঁচ লক্ষ কোটি টাকার ব্যবসা হবে। সংগঠনটির সমীক্ষা বলছে, তা বেড়ে প্রায় ৬ লক্ষ ৫ হাজার কোটি টাকা হয়েছে। প্রসঙ্গত, গত বছর এই সময়ে প্রায় পৌনে পাঁচ লক্ষ কোটি টাকার ব্যবসা হয়েছিল। সংগঠনটি দাবি করেছে, যে বিপুল ব্যবসা দেশে হয়েছে, তার সিংহভাগই ছিল দেশীয় পণ্যের উপর ভিত্তি করে। অর্থাৎ চীন ও অন্যান্য দেশের পণ্যের অংশীদারিত্ব কম ছিল। এবারের ব্যবসার মধ্যে পণ্য কেনাকাটা হয়েছে ৫ লক্ষ ৪০ হাজার কোটি টাকার। হোটেল-রেস্তরাঁ সহ অন্যান্য পরিষেবা শিল্পে লক্ষ্মীলাভ হয়েছে ৬৫ হাজার কোটি টাকার, দাবি করেছে তারা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ