Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

৩০টি শিক্ষাগত ডিগ্রি, দু’টি স্বর্ণপদক পেয়ে রেকর্ড শিক্ষকের

৩০টি শিক্ষাগত ডিগ্রি ও দু’টি স্বর্ণপদক নিয়ে রঞ্জিত দাস ইন্ডিয়া বুক অব রেকর্ডসে জায়গা করে নিলেন। তাঁর কৃতিত্বে খুশি পরিবার। বিস্তারিত পড়ুন।

৩০টি শিক্ষাগত ডিগ্রি, দু’টি স্বর্ণপদক পেয়ে রেকর্ড শিক্ষকের
  • ১৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: ৩০টি শিক্ষাগত ডিগ্রি ও দু’টি স্বর্ণপদক পেয়ে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে জায়গা করে নিলেন বাগনানের খাদিনানের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক রঞ্জিত দাস। সম্প্রতি সংস্থার তরফে পাঠানো বিভিন্ন উপহার তাঁর বাড়িতে এসে পৌঁছেছে। জানা গিয়েছে, বাগনানের টেঁপুর নবাসন অনন্তরাম উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ইংরেজি শিক্ষক রঞ্জিত দাস ৩৭ বছর ধরে শিক্ষকতা করেছেন। তিনি নিজের ২৩টি শিক্ষাগত ডিগ্রির রেকর্ড নিজেই ভেঙেছেন। এখন তাঁর ডিগ্রির সংখ্যা ৩০টি। জানা গিয়েছে, ৬টি বিশ্ববিদ্যালয় থেকে ১৬টি মাস্টার্স ডিগ্রি (ইংরেজি, বাংলা, দর্শন, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ইত্যাদি), একটি পিএইচডি, একটি এম ফিল, একটি বি এড, তিনটি ব্যাচেলর ডিগ্রি, চারটি পিজি ডিপ্লোমা, তিনটি পিজি সার্টিফিকেট এবং একটি মানবাধিকার সার্টিফিকেট পেয়েছেন অবসরপ্রাপ্ত এই শিক্ষক। পাশাপাশি ইগনু থেকে স্নাতকোত্তর স্তরে অসামান্য ফলাফলের জন্য দু’টি স্বর্ণপদকও পেয়েছেন রঞ্জিত দাস। শিক্ষকতার পাশাপাশি কবিতা, নাটক, প্রবন্ধ উপন্যাস ইত্যাদি লিখেছেন তিনি। ইতিমধ্যে তাঁর লেখা ১৫টি বই প্রকাশ হয়েছে। রঞ্জিতবাবুর এই কৃতিত্বে খুশি স্ত্রী, ছেলেমেয়েরা।  রঞ্জিত দাস। -নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ