Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

আজ এল ক্লাসিকোয় চাপে রিয়াল, লিগ খেতাবে চোখ বার্সেলোনার

দু’দলের মধ্যে ব্যবধান ১১ পয়েন্টের। এমনকী, সব টুর্নামেন্ট মিলিয়ে শেষ ৫টি সাক্ষাতের ৪টিতে শেষ হাসি হেসেছে বার্সেলোনা। স্বাভাবিকভাবেই রবিবার মর্যাদার এল ক্লাসিকোর আরও একবার এগিয়ে থেকে মাঠে নামছে বার্সেলোনা।

আজ এল ক্লাসিকোয় চাপে রিয়াল, লিগ খেতাবে চোখ বার্সেলোনার
  • ১০ মে, ২০২৬ ০৬:২৬
Prefer us on Google

বার্সেলোনা: দু’দলের মধ্যে ব্যবধান ১১ পয়েন্টের। এমনকী, সব টুর্নামেন্ট মিলিয়ে শেষ ৫টি সাক্ষাতের ৪টিতে শেষ হাসি হেসেছে বার্সেলোনা। স্বাভাবিকভাবেই রবিবার মর্যাদার এল ক্লাসিকোর আরও একবার এগিয়ে থেকে মাঠে নামছে বার্সেলোনা। ঘরের মাঠে ড্র করলেই লিগ খেতাব ধরে রাখবে হান্স ফ্লিকের ছেলেরা। তবে চিরপ্রতিদ্বন্দ্বীকে হারিয়েই শিরোপা জয়ের সেলিব্রেশন সারতে চায় কাতালন ক্লাবটি। অন্যদিকে, মর্যাদার লড়াইয়ে পিছিয়ে থাকলেও বার্সাকে টেক্কা দিতে মরিয়া রিয়াল।

Advertisement

একের পর এক ব্যর্থতা জেরে টানা দ্বিতীয় মরশুম ট্রফিহীন থাকতে চলেছে মাদ্রিদের ক্লাবটি। তার মধ্যে দু’দিন আগেই অনুশীলনে হাতাহাতিতে জড়িয়ে ক্লাব কর্তাদের সমস্যা বাড়ান ফেডেরিকো ভালভার্দে ও চৌমেনি। যদিও কোচ আলভারো আর্বেলোয়া গোটা বিষয়টা খুব একটা গুরুত্ব নারাজ। বরং এল ক্লাসিকোর আগে ড্রেসিং-রুমের পরিবেশ স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর তিনি। প্রথম লেগে ঘরের মাঠে ২-১ গোলে বার্সাকে বশ মানিয়েছিল রিয়াল। সেই ম্যাচে দুরন্ত ফুটবল মেলে ধরেছিলেন কিলিয়ান এমবাপে। তবে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে শেষ দু’টি ম্যাচে খেলতে পারেননি ফরাসি তারকা। রবিবার অবশ্য তাঁকে মাঠে নামাতে মরিয়া রিয়াল। 
মর্যাদার লড়াইয়ে নামার আগে চোট সমস্যায় জর্জরিত বার্সেলোনাও। হ্যামস্ট্রিংয়ের চোটে আগেই ছিটকে গিয়েছেন লামিনে ইয়ামাল। রাফিনহা পুরো ম্যাচ ফিট নন। এমন পরিস্থিতিতে আপফ্রন্টে আরও একবার ফারমিন লোপেজ, র‌্যাশফোর্ডের পাশাপাশি অভিজ্ঞ লিওয়ানডস্কি বড় ভরসা কোচ হান্স ফ্লিকের।
 ম্যাচ শুরু রাত ১২-৩০ মিনিটে।  সম্প্রচার ফ্যানকোড অ্যাপে।

Advertisement
সম্পর্কিত সংবাদ