Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

প্লে-অফেও রিয়ালের প্রতিপক্ষ বেনফিকা

লিগ পর্বে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে বেনফিকার নাটকীয় জয়ের রেশ এখনও কাটেনি। তারমধ্যে চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের ড্র আরও একবার দুই দলকে সম্মুখ সমরে দাঁড় করাল। শেষ ষোলোর যোগ্যতা অর্জনের জন্য আবারও প্রাক্তন ক্লাব রিয়ালের বিরুদ্ধে খেলবে হোসে মরিনহো-ব্রিগেড।

প্লে-অফেও রিয়ালের প্রতিপক্ষ বেনফিকা
  • ৩১ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিয়ঁ: লিগ পর্বে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে বেনফিকার নাটকীয় জয়ের রেশ এখনও কাটেনি। তারমধ্যে চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের ড্র আরও একবার দুই দলকে সম্মুখ সমরে দাঁড় করাল। শেষ ষোলোর যোগ্যতা অর্জনের জন্য আবারও প্রাক্তন ক্লাব রিয়ালের বিরুদ্ধে খেলবে হোসে মরিনহো-ব্রিগেড।

Advertisement

চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের শেষে প্রথম আটটি দল সরাসরি প্রি-কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করেছে। বাকি ১৬টি দলের প্লে-অফের ড্র শুক্রবার সুইত্জারল্যান্ডের নিয়ঁতে অনুষ্ঠিত হয়। নিয়ম অনুযায়ী টেবিলে নম্বর স্থানে থাকা রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হওয়া উচিত ২৩ ও ২৪ নম্বরে থাকা বোডো গ্লিমট এবং বেনফিকার মধ্যে একটি ক্লাব। ড্র’তে বেনফিকার নামই উঠেছে। আগামী ১৮ ফেব্রুয়ারি বেনফিকার ঘরের মাঠে প্লে-অফের প্রথম লেগ। উল্লেখ্য, লিগ পর্বে তাদের বিরুদ্ধে ড্র করলেই সরাসারি শেষ ষোলোয় পৌঁছাত রিয়াল। কিন্তু সংযোজিত সময়ে ২-৩ ব্যবধানে হারছিল মাদ্রিদের ক্লাবটি। কিন্তু প্লে-অফে খেলার সুযোগের জন্য বেনফিকার আরও একটি গোল প্রয়োজন ছিল। তাই সংযোজিত সময়ে ফ্রি-কিক পেলে কোচ মরিনহো গোলরক্ষক ট্রাবিনকে প্রতিপক্ষ বক্সে ডেকে নেন। আর তাঁর হেডে দুরন্ত গোলেই বাজিমাত বেনফিকার। বিপক্ষের মাঠে সেই গোলের পর পাগলাটে সেলিব্রেশন করেছিলেন মরিনহো। রিয়ালের কোচ আলভারো আরবেলোয়া আবার তাঁর প্রাক্তন শিষ্য। তাঁর সামনেই রিয়াল সমর্থকদের দিকে হাত ছুড়ে ইঙ্গিত করেন। পরে অবশ্য এই আচরণের জন্য ক্ষমাও চেয়ে নেন মরিনহো। এদিকে, প্লে-অফে পিএসজি’র প্রতিপক্ষ মোনাকো।

Advertisement
সম্পর্কিত সংবাদ