Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ফাইনালে রিয়াল মাদ্রিদ

পেন্ডুলামের মত ভাগ্য দুলতে থাকা ম্যাচের বয়স তখন ১১৫ মিনিট। খেলা চলছে অতিরিক্ত সময়ের। আর্দা গুলেরের কর্নার থেকে হেড দিয়ে বল জালে জড়ালেন রুডিগার।

ফাইনালে রিয়াল মাদ্রিদ
  • ৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মাদ্রিদ: পেন্ডুলামের মত ভাগ্য দুলতে থাকা ম্যাচের বয়স তখন ১১৫ মিনিট। খেলা চলছে অতিরিক্ত সময়ের। আর্দা গুলেরের কর্নার থেকে হেড দিয়ে বল জালে জড়ালেন রুডিগার। এই লক্ষ্যভেদের সৌজন্যে রিয়াল সোসিদাদের বিরুদ্ধে ৪-৪ ব্যবধানে শেষ হল কোপা ডেল রে’র শেষ চারের দ্বিতীয় পর্বের ম্যাচ। প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে থাকার সুবাদে ৫-৪ ব্যবধানে জিতে ফাইনালে পৌঁছল রিয়াল মাদ্রিদ। আনসেলোত্তি-ব্রিগেডের হয়ে লক্ষ্যভেদ করেছেন এনড্রিক, জুড বেলিংহ্যাম, চৌমেনি ও রুডিগার। সোসিদাদের হয়ে জোড়া গোল মিকেল ওয়ারজাবালের। এছাড়া লক্ষ্যভেদে সফল আন্দ্রে। অপর গোলটি ডেভিড আলাবার আত্মঘাতী।  

Advertisement

অন্যদিকে, প্রিমিয়ার লিগে ফের ছন্দপতন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। মঙ্গলবার রাতে অ্যাওয়ে ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের কাছে ১-০ গোলে হারাল রেড ডেভিলস। ম্যাচের একমাত্র গোলদাতা অ্যান্টনি এলানগা। এই হারের ফলে ম্যান ইউ কোচ আমোরিমের উপর চাপ আরও বাড়ল।

সম্পর্কিত সংবাদ