Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

বিচ্ছেদ জল্পনার প্রতিক্রিয়া

গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার কি বিচ্ছেদ হচ্ছে? এই জল্পনায় অবশেষে মুখ খুললেন তাঁদের সন্তান টিনা আহুজা।

বিচ্ছেদ জল্পনার প্রতিক্রিয়া
  • ২৬ আগস্ট, ২০২৫ ০৪:০৫
Prefer us on Google

গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার কি বিচ্ছেদ হচ্ছে? এই জল্পনায় অবশেষে মুখ খুললেন তাঁদের সন্তান টিনা আহুজা। তিনি বলেন, ‘এ সবই গুঞ্জন। এমন সুন্দর পরিবার আমার কাছে আশীর্বাদের মতো। আমার সৌভাগ্য যে আমি এমন একটি পরিবার পেয়েছি।’ চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে গোবিন্দার বিচ্ছেদের খবর শিরোনামে। সম্প্রতি সেই খবর ফের মাথাচাড়া দিয়েছে। শোনা গিয়েছিল, অভিনেতার স্ত্রী নাকি ডিভোর্স ফাইল করেছেন। যদিও তাঁদের আইনজীবীর তরফে যাবতীয় জল্পনা উড়িয়ে দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, এ বছর গণেশ পুজোতেই একসঙ্গে দেখা যাবে সকলকে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ