Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

রডন এবং ময়রা স্ট্রিটের সংযোগস্থলে রাস্তায় ধস

রডন এবং ময়রা স্ট্রিটের সংযোগস্থলে রাস্তায় ধস
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা শহরে আবার ধস। শুক্রবার তা দেখে প্রবল উত্তেজনা তৈরি হয় শেক্সপিয়ার সরণি থানা এলাকায়। রডন স্ট্রিট এবং ময়রা স্ট্রিটের সংযোগস্থলে ধস নেমেছে। সেখানে রাস্তার মাঝে তৈরি হয়েছে বড় আকারের গর্ত। জায়গাটি লোহার চাদর দিয়ে ঢেকে রেখেছে পুলিস। 
Advertisement
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে অকল্যান্ড স্কোয়ারের সামনের ওই রাস্তা ধসে যায়। কলকাতা পুরসভা সূত্রে খবর, রাস্তার তলায় ভূগর্ভস্থ ইটের নিকাশি নালার উপরের অংশ ভেঙে যাওয়ার ফলে এই ঘটনা ঘটেছে। সে কারণে ধস নেমেছে। স্থানীয়দের অভিযোগ, এতদিন হয়ে গেলেও মেরামত করার উদ্যোগ নেওয়া হয়নি। দুর্ঘটনা এড়াতে পুলিস লোহার চাদর পেতে দিয়েছে। রাতে তা তুলে নিয়ে গার্ডরেল দিয়ে ঘিরে দিচ্ছে। ৬৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুস্মিতা ভট্টাচার্য বলেন, ‘গুরুত্বপূর্ণ রাস্তা। সপ্তাহের অন্যান্য দিন প্রচুর গাড়ি যাতায়াত করে। একাধিক স্কুল রয়েছে। রাস্তার মাঝে ধস নেমেছে। ঠিক করতে হলে রাস্তা বন্ধ রাখতে হবে। এতদিন পুলিস অনুমতি দেয়নি। শুক্রবার রাত থেকে রাস্তা ঠিক করার কাজ শুরু হবে।’ পুরসভার নিকাশি বিভাগ ও সড়ক বিভাগ সূত্রে খবর, নিকাশি নালায় মেরামতের কাজ করতে বেশ কিছুদিন সময় লাগবে। তা হওয়ার পর রাস্তা সারাইয়ের কাজ হবে।’
Advertisement
সম্পর্কিত সংবাদ