• নতুন নতুন চরিত্রে বারবার দর্শককে চমক দিতে ভালোবাসেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন। এবার বায়োপিকে অভিনয় করবেন তিনি। কার বায়োপিক? শোনা যাচ্ছে, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা প্রয়াত হীরাবেন মোদির জীবনের উপর ভিত্তি করে একটি বায়োপিক তৈরি হচ্ছে বলিউডে। নাম ‘মা বন্দে’। এই ছবিতেই মুখ্য চরিত্রে দেখা যাবে রবিনাকে। সূত্রের খবর, নরেন্দ্র মোদির মায়ের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে আপ্লুত রবিনা। শোনা যাচ্ছে, ছবিটি পরিচালনা করছেন ক্রান্তি কুমার। ছবিতে মালয়ালম অভিনেতা উন্নি মুকুন্দনকে দেখা যাবে প্রধানমন্ত্রী মোদির চরিত্রে। মা ও ছেলের সম্পর্কই এই ছবির মূল উপজীব্য। ইতিমধ্যে ছবির জন্য যাবতীয় প্রস্তুতি শুরু করেছেন নির্মাতারা। শীঘ্রই শ্যুটিং শুরু হওয়ার কথা।



