Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কার্ড আচমকা ব্লক হওয়ায় মিলছে না রেশন, চরম সমস্যায় গ্রাহকরা

কেন্দ্রীয় সরকারের নির্দেশে জাতীয় প্রকল্পের আওতাভুক্ত প্রায় সাড়ে ১৭ লক্ষ রেশন কার্ড চিহ্নিত করে তদন্ত ও প্রয়োজনে বাতিলের কাজ শুরু করেছে রাজ্য।

কার্ড আচমকা ব্লক হওয়ায় মিলছে না রেশন, চরম সমস্যায় গ্রাহকরা
  • ২২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় সরকারের নির্দেশে জাতীয় প্রকল্পের আওতাভুক্ত প্রায় সাড়ে ১৭ লক্ষ রেশন কার্ড চিহ্নিত করে তদন্ত ও প্রয়োজনে বাতিলের কাজ শুরু করেছে রাজ্য। সেই সঙ্গে এসআইআরের ভিত্তিতে বাদ পড়া ভোটারদের রেশন কার্ড বাতিলের প্রক্রিয়াও চলছে। এই অবস্থায় অনেক গ্রাহক রেশন সংগ্রহে গিয়ে জানতে পারছেন যে তাঁর কার্ড ‘ব্লক’ হয়ে গিয়েছে। ফলে তিনি খাদ্যশস্য পাচ্ছেন না। গ্রাহকদের কেউ কেউ বলছেন, অনলাইনে দেখানো হচ্ছে, নির্ধারিত সীমার থেকে বেশি আয় হওয়ার  কারণে কার্ডটি আর কার্যকরী নেই। 

Advertisement

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার যেসব মাপকাঠিতে কার্ডগুলি চিহ্নিত করেছে, তার মধ্যে বছরে ৬ লক্ষ টাকা বা তার বেশি আয় অন্যতম একটি মাপকাঠি। আয়কর দপ্তর থেকে এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করেছ কেন্দ্রীয় সরকার। রাজ্যে নতুন সরকার গঠনের পর খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বিভাগীয় পর্যালোচনা বৈঠকে সম্পন্ন ব্যক্তি, সরকারি কর্মীদের কার্ডগুলি চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, গ্রাহক কার্ড নিয়ে এসে খাদ্য না পাওয়ায় ডিলারদের সমস্যায় পড়তে হচ্ছে। কার্ড যে কার্যকরী নেই, সেটা গ্রাহকের নথিভুক্ত মোবাইলে  জানিয়ে দেওয়া উচিত দপ্তরের। পারিবারিক ক্ষেত্রে পরিবর্তন করার জন্য ১৪ নম্বর ফর্মে অফলাইন ও অনলাইনে আবেদন গত কয়েক মাস ধরে বন্ধ। এটা করা গেলে আর্থিক সঙ্গতি থাকার জন্য যেসব পরিবারে কার্ড বন্ধ হচ্ছে, তাদের কেউ কেউ খাদ্য পাওয়ার সুবিধা পেতে পারতেন। কারণ, বড়ো পরিবারে সবার আর্থিক অবস্থা সমান থাকে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ