Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

সার্ভার সমস্যায় থমকে রেশন পরিষেবা, ঘণ্টার পর ঘণ্টা লাইনে গ্রাহকরা

আজ সকাল থেকে সার্ভার সমস্যার জেরে কার্যত ব্যাহত রেশন পরিষেবা

সার্ভার সমস্যায় থমকে রেশন পরিষেবা, ঘণ্টার পর ঘণ্টা লাইনে গ্রাহকরা
  • ৭ আগস্ট, ২০২৬ ১১:০৫
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: আজ সকাল থেকে সার্ভার সমস্যার জেরে কার্যত ব্যাহত রেশন পরিষেবা। ময়নাগুড়ি ব্লকের একাধিক রেশন দোকানে রেশন নিতে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরতে হচ্ছে একাধিক গ্রাহককে। 

Advertisement

গ্রাহকদের অভিযোগ, একাধিক কাজ ফেলে রেশন নিতে যাওয়ার পর সার্ভার সমস্যার কারণে রেশন দেওয়া যাচ্ছে না বলে জানা যাচ্ছে। মাসের একাধিক দিন এই একই সমস্যার মধ্যে পরতে হচ্ছে গ্রাহকদের। পাশাপাশি এই সমস্যার কবে সমাধান হবে সেই বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য জানা যায়নি রেশন ডিলারদের তরফে। ফলে ক্ষোভে ফুসছেন সাধারণ মানুষ। 
রেশন ডিলার মারফত জানা গিয়েছে, গতকাল থেকেই সার্ভার সমস্যা দেখা দিয়েছিল। কিন্তু আজ সেটি বেড়ে যাওয়ায় সেই সমস্যা আরও প্রকট হওয়ায় রেশন দেওয়া কার্যত ব্যাহত হয়েছে। 


খাদ্য দপ্তর জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের স্মার্ট পিডিএস অ্যাপ চালু হওয়ার পর থেকেই একাধিক দিনেই এরকম সার্ভার সমস্যা দেখা যায়। ফলে গ্রাহকদের রেশন দিতে সমস্যায় পড়তে হচ্ছে। পাশাপাশি একইভাবে রেশন তুলতে গিয়ে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে রেশন ডিলারদেরও। এই ঘটনায় ময়নাগুড়ি ব্লকের খাদ্য পরিদর্শক রাজেশ পণ্ডিত জানান, সার্ভার সমস্যার বিষয়ে অভিযোগ পেয়েছেন তিনি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষেকে জানানো হয়েছে। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ