• একের পর এক চমক দিচ্ছেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা। সম্প্রতি মিলান আন্তর্জাতিক ফ্যাশন ইভেন্টের রেড কার্পেটে হাঁটলেন তিনি। আন্তর্জাতিক স্তরের তাবড় তারকাদের সঙ্গে রেড কার্পেটে রশ্মিকার উপস্থিতি আলাদা মাত্রা পেয়েছে। জানা গিয়েছে, মাইকেল বি জর্ডান, ডুয়া লিপা, ডাকোটা জনসন, ইরিনা শাইকের মতো তারকারা থাকছেন রেড কার্পেটে। উল্লেখ্য, রশ্মিকার হাতে এই মুহূর্তে বেশ কয়েকটি প্রজেক্ট রয়েছে। মুক্তির অপেক্ষায় তাঁর অভিনীত ‘রানাবলি’।



