Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বিরল! একদিনে চার ম্যাচ ড্র বিশ্বকাপে, শিরোনামে ইরান

বিশ্বকাপে ইরান নিউজিল্যান্ডের বিরুদ্ধে ড্র দিয়ে অভিযান শুরু করল। রাজনৈতিক উত্তেজনা ও ভিসা জটিলতা নিয়ে আলোচনা চলছে। বিস্তারিত পড়ুন।

বিরল! একদিনে চার ম্যাচ ড্র বিশ্বকাপে, শিরোনামে ইরান
  • ১৬ জুন, ২০২৬ ১০:৫৫
Prefer us on Google

লস অ্যাঞ্জেলেস, ১৬ জুন: যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক উত্তেজনা, ভিসা-সংক্রান্ত জটিলতা এবং দলের বেস ক্যাম্প স্থানান্তরের মতো নানা কারণে এবারের বিশ্বকাপে ইরান অন্যতম আলোচিত দল। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে মেক্সিকোতে প্রস্তুতি শেষ করে ম্যাচের এক দিন আগে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পৌঁছায় ইরানি ফুটবলাররা। 

Advertisement

ভারতীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে ম্যাচ শুরু হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে গ্রুপ ‘জি’-তে নিউজিল্যান্ডের বিপক্ষে ইরান তাদের ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু করল। প্রথমার্ধের ৭ মিনিটে ম্যাচের প্রথম গোলটি আসে নিউজিল্যান্ডের এলিজা জাস্টের থেকে। তার পরেই ৩২ মিনিটের মাথায় ম্যাচে সমতা ফেরায় ইরান। প্রথম গোল করে ইরানের রামিনই। ইরানের বিপক্ষে দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে আবার লিড নেয় নিউজিল্যান্ড। এই গোলটিও করেন এলিজা জাস্ট। তার পর চলতে থাকে জোর লড়াই। ৬৪ মিনিটের মাথায় মহম্মদ মোহেবি দলের হয়ে দ্বিতীয় গোল করে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইরানের এক পয়েন্ট নিশ্চিত করেন। ৯০ মিনিট শেষে দেওয়া অতিরিক্ত ৬ মিনিটেও এই ফলাফলই বজায় থাকল দুই দলের। ফলে ড্র দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করল গত কয়েক মাস অফুটবলীয় কারণে খবেরের শীর্ষে থাকা পশ্চিম এশিয়ার এই দেশটি। 

সোমবার গ্রুপ জি এবং এইচ এর চারটি ম্যাচই শেষ হল অমিমাংশিত ভাবে। ষা বিশ্বকাপের ইতিহাসে সচরাচর দেখা যায়না। দিনের প্রথম ম্যাচে গ্রুপ এইচ-এ স্পেন গোল শূন্যভাবে শেষ করেছিল কেপ ভার্দের বিরুদ্ধে। এই গ্রুপেরই অন্য দুই দল সৌদি আরব ও উরুগুয়ের ম্যাচ শেষ হল ১-১ গোলে। গ্রুপ জি তে ইরান নিউজিল্যান্ড ম্যাচ ছাড়াও ছিল বেলজিয়াম-মিশর ম্যাচ। এই ম্যাচটিও শেষ হয় ১-১ গোলে। আজ ভারতীয় সময় রাত ১২টা ৩০ মিনিটে মাঠে নামবেন এমবাপেরা। এই ম্যাচে ফ্রান্সের মুখোমুখি সেনেগাল।  

Advertisement
সম্পর্কিত সংবাদ