দুবাই: আইসিসি ওডিআই র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন শুভমান গিল। তাঁর রেটিং পয়েন্ট ৮১৬। দ্বিতীয় স্থানে বিরাট কোহলি। তাঁর রেটিং পয়েন্ট ৭৯৬। দুই তারকার মধ্যে ফারাক মাত্র ২০ পয়েন্টের। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বুধবারের ডাবল সেঞ্চুরি যে ক্যাপ্টেন গিলকে আরও উপরে পৌঁছে দেবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তৃতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল (৭৯৪ পয়েন্ট)। চতুর্থ রোহিত শর্মা (৭৫৩ পয়েন্ট)। ওডিআইতে বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান। প্রথম দশে ভারতের একমাত্র কুলদীপ যাদব। চার ধাপ এগিয়ে পাঁচ নম্বরে তিনি।



