Bartaman Logo
১ অক্টোবর, ২০২৬
বর্তমান / খেলা

পর্তুগাল ক্যাম্প ছাড়লেন রোনাল্ডো

কোচের সঙ্গে মতো পার্থক্যের জেরে জাতীয় শিবির ছেড়ে বেরিয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নেশনস লিগে নরওয়ের বিরুদ্ধে তাঁকে বেঞ্চে রেখেই দল সাজিয়েছিলেন কোচ জর্জ হেসাস।

পর্তুগাল ক্যাম্প ছাড়লেন রোনাল্ডো
  • ১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লিসবন: কোচের সঙ্গে মতো পার্থক্যের জেরে জাতীয় শিবির ছেড়ে বেরিয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নেশনস লিগে নরওয়ের বিরুদ্ধে তাঁকে বেঞ্চে রেখেই দল সাজিয়েছিলেন কোচ জর্জ হেসাস। কোচের এই সিদ্ধান্তে মোটেই সন্তুষ্ট ছিলেন না সিআরসেভেন। বুধবার হেসাস জানান, কাউকে দলে রাখা না রাখাটা তাঁর ব্যাপার। এরপরই রোনাল্ডো অনুশীলন না করে মাঠ ছাড়েন। ব্যক্তিগত বিমানে মাদ্রিদ রওনা দেন। আর ইনস্টাগ্রামে পোস্টে লেখেন, ‘খুব দ্রুত গোটা দেশবাসীকে সত্যিটা জানাবো।’ উস্কে দিলেন অবসরের জল্পনা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ