Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বন্ধুর বাড়িতে যাওয়ার পরই ধর্ষণ! কেড়ে নেওয়া হল ফোনও, গ্রেপ্তার ৩

বন্ধুর বাড়িতে গিয়ে ধর্ষণের শিকার হলেন এক মহিলা। গ্রেপ্তার করা হল ৩ অভিযুক্তকে। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে ঠাকুরপুকুর এলাকায়।

বন্ধুর বাড়িতে যাওয়ার পরই ধর্ষণ! কেড়ে নেওয়া হল ফোনও, গ্রেপ্তার ৩
  • ১৩ জুলাই, ২০২৬ ১৭:২৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বন্ধুর বাড়িতে গিয়ে ধর্ষণের শিকার হলেন এক মহিলা। গ্রেপ্তার করা হল ৩ অভিযুক্তকে। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে ঠাকুরপুকুর এলাকায়। পুরো বিষয়টি জানিয়ে ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। তারপরই তদন্ত শুরু করে পুলিশ। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত বন্ধু-সহ মোট ৩ জনকে।

Advertisement

নির্যাতিতা জানিয়েছেন, বন্ধুর বাড়িতে যাওয়ার পর হঠাৎই অভব্য আচরণ শুরু করে তারা। তাঁর পোশাক ছিঁড়ে দেওয়া হয়। এরপরই ওই মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এমনকী ওই মহিলা যাতে কারও সঙ্গে যোগাযোগ করতে না পারেন বা পুলিশে খবর দিতে না পারেন তারজন্য কেড়ে নেওয়া হয় তাঁর ফোনও। তদন্তকারীরা তিন অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি ওই ফোনটিও উদ্ধার করেছেন। আপাতত ধৃতদের জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ আধিকারিকরা। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৬৪(১), ৭৪/৭৬, ৩১৬(২)/৩(৫) ধারায় মামলা করা হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ