Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / কলকাতা

নাবালিকাকে ধর্ষণ, অভিযুক্ত বান্ধবীর বাবা

বান্ধবীর বাবার যৌন লালসার শিকার ১১ বছরের এক নাবালিকা। অভিযুক্তকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিলেন এলাকার মানুষ। সোমবার সকালে ঘটনাটি ঘটে দেগঙ্গায়

নাবালিকাকে ধর্ষণ, অভিযুক্ত বান্ধবীর বাবা
  • ৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বান্ধবীর বাবার যৌন লালসার শিকার ১১ বছরের এক নাবালিকা। অভিযুক্তকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিলেন এলাকার মানুষ। সোমবার সকালে ঘটনাটি ঘটে দেগঙ্গায়। অভিযুক্ত রবিউল ইসলামকে আটক করেছে পুলিশ। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার স্কুলে যাবে কি না জানতে বান্ধবীর বাড়িতে গিয়েছিল নির্যাতিতা। কিন্তু তখন ওই বাড়িতে বান্ধবীর বাবা ছাড়া কেউ ছিলেন না। সেই সুযোগে বছর ১১-র ওই নাবালিকাকে বাড়ির ভিতরে আসতে বলে রবিউল। তারপর তাকে বাড়ির দোতলায় নিয়ে গিয়ে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। এদিকে, মেয়ে বাড়িতে না আসায় তার বাড়ির লোক ওই বাড়িতে গিয়ে দেখেন, রবিউল মেয়ের সঙ্গে অপকর্ম করছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ