Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

একান্তে যাপন

কাজের চাপে খুব বেশি একসঙ্গে সময় কাটানো হয় না। তাই সুযোগ পেলেই মুম্বই শহরে এদিক-ওদিক ঘুরতে বেরিয়ে পড়েন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং।

একান্তে যাপন
  • ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০৯
Prefer us on Google

• কাজের চাপে খুব বেশি একসঙ্গে সময় কাটানো হয় না। তাই সুযোগ পেলেই মুম্বই শহরে এদিক-ওদিক ঘুরতে বেরিয়ে পড়েন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। শনিবার রাতেও ঠিক তেমনই একান্তে সময় কাটালেন তাঁরা। সম্প্রতি নতুন গাড়ি কিনেছেন দম্পতি। তা নিয়েই বেরিয়েছিলেন তারকা দম্পতি। একটি রেস্তরাঁয় খেতেও গিয়েছিলেন। গত বছর তাঁদের সংসারে এসেছে নতুন সদস্য দুয়া। সদ্য মেয়ের এক বছরের জন্মদিন পালন করলেন দীপিকা। নিজের হাতে কেক বানিয়েছিলেন তিনি। যদিও শনিবারের নাইট আউটে দম্পতির সঙ্গে ছিল না খুদে। তাঁদের একান্তে যাপনের একাধিক ছবি ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। এরপর রণবীরকে দেখা যাবে ‘ধুরন্ধর’ ছবিতে। পাশাপাশি তাঁর হাতে রয়েছে ‘ডন ৩’ও। অন্যদিকে, দীপিকা অল্লুর সঙ্গে একটি ছবিতে কাজ করছেন। আর কয়েকদিন পরেই সেই ছবির শ্যুটিং শুরু হবে দুবাইতে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ