• রণবীর সিং এবং বিক্রান্ত ম্যাসি। দু’জন দুই ধরনের অভিনেতা। ‘ডন ৩’ মিলিয়ে দিয়েছেন দু’জনকে। সূত্রের খবর, আগামী সেপ্টেম্বর থেকে এই ছবির তৃতীয় ভাগের শ্যুটিং শুরু হবে। ফ্লোরে দেখা যাবে রণবীর ও বিক্রান্তের দ্বৈরথ। ফারহান আখতারের পরিচালনায় এই ছবি নিয়ে দর্শকের উন্মাদনা তুঙ্গে। পর্দায় ‘ডন’ হয়ে ওঠা তো সহজ কথা নয়। ফলে রণবীরের কাছে এই ছবি সম্পূর্ণ নতুন চ্যালেঞ্জ। পাশাপাশি বিক্রান্তের দক্ষ অভিনয় এই ছবির সম্পদ হতে চলেছে। ‘ধুরন্ধর’-এর কাজ নিয়ে আপাতত ব্যস্ত রণবীর। তা শেষ করেই ফের ‘ডন ৩’-এর কাজে মন দেবেন তিনি। এর আগে ‘লুটেরা’, ‘দিল ধড়কনে দো’-এর মতো ছবিতে রণবীর ও বিক্রান্ত অভিনয় করলেও একসঙ্গে স্ক্রিন শেয়ার করেননি। প্রথমবার তাঁদের অনস্ক্রিন দ্বৈরথ দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক।



