Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

রনিতের বিরতি

সমাজমাধ্যম থেকে সাময়িক বিরতি নিলেন অভিনেতা রনিত রায়। মানসিক স্বাস্থ্য ভালো করতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন অভিনেতা।

রনিতের বিরতি
  • ২৪ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• সমাজমাধ্যম থেকে সাময়িক বিরতি নিলেন অভিনেতা রনিত রায়। মানসিক স্বাস্থ্য ভালো করতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন অভিনেতা। সম্প্রতি সোশ্যাল মিডিয়া পোস্টে রনিত জানিয়েছেন, নিজেকে নতুন করে আবিষ্কার করতে চান তিনি। পাশাপাশি পরিবারের সকলের কথা ভেবেই এমন সিদ্ধান্ত। রনিত লিখেছেন, ‘আমার মনে হয় জীবনের এমন একটি পর্যায়ে রয়েছি, সেখানে দাঁড়িয়ে নিজের ও পরিবারের কথা ভাবা খুব প্রয়োজন। নিজের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য আমি এই পথে হাঁটা শুরু করলাম। তবে তা সাময়িক। আমি সঠিকভাবে বলতে পারছি না আবার কবে ফিরব সোশ্যাল মিডিয়ায়। এত মানুষের ভালোবাসা পাওয়ার পর তা থেকে দূরে থাকা খুব কঠিন।’ অনুরাগীরা আশাবাদী রনিত শীঘ্রই ফিরে আসবেন সমাজমাধ্যমে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ