Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

রণবীরের জবাব

‘ডন ৩’ ছেড়েছেন রণবীর সিং। ‘ধুরন্ধর’-এর সাফল্যের পর অভিনেতার এই সিদ্ধান্তে অবাক হয়েছিলেন অনেকেই। রণবীর ছাড়ার পর বিশ বাঁও জলে পড়েছে ফারহান আখতার পরিচালিত ছবিটির কাজ।

রণবীরের জবাব
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

‘ডন ৩’ ছেড়েছেন রণবীর সিং। ‘ধুরন্ধর’-এর সাফল্যের পর অভিনেতার এই সিদ্ধান্তে অবাক হয়েছিলেন অনেকেই। রণবীর ছাড়ার পর বিশ বাঁও জলে পড়েছে ফারহান আখতার পরিচালিত ছবিটির কাজ। ফলে সদ্য অভিনেতার কাছ থেকে প্রায় ৪০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়েছেন তিনি। এবার রণবীর সাফ জানালেন, তিনি কোনো টাকা দিতে পারবেন না। সম্প্রতি প্রডিউসার্স গিল্ড অব ইন্ডিয়া রণবীর ও ‘ডন ৩’-এর প্রযোজকদের সঙ্গে আলোচনায় বসে। সেখানেই অভিনেতা স্পষ্ট জানিয়েছেন, তিনি অগ্রিম কোনো পারিশ্রমিক নেননি। তাহলে কেন তিনি ক্ষতিপূরণ দেবেন। এ প্রসঙ্গে তিনি পুরনো একটি ছবির কথাও উল্লেখ করেছেন অভিনেতা। তাঁর যুক্তি, সঞ্জয়লীলা বনশালীর ‘বৈজু বাওরা’ ছবির জন্য প্রায় এক বছর প্রস্তুতি নিয়েছিলেন তিনি। কিন্তু পরে সেই ছবির কাজ বন্ধ হয়। এই এক বছরের প্রস্তুতি সত্ত্বেও কোনো ক্ষতিপূরণ দাবি করেননি তিনি। সেক্ষেত্রে তাঁকে কেন ক্ষতিপূরণ দিতে হবে? প্রশ্ন তুলেছেন অভিনেতা। এদিকে, সদ্য তাঁর থেকে কোটি কোটি টাকা চেয়ে হুমকি বার্তা পাঠিয়েছিল বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা। সম্প্রতি রোহিত শেট্টির বাড়ির বাইরেও গুলি চলেছে। তার নেপথ্যেও বিষ্ণোই গ্যাং। বারবার তারকারা এমন হুমকির মুখে পড়ায় উদ্বিগ্ন সিনে ইন্ডাস্ট্রি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী  দেবেন্দ্র ফড়নবীশের দ্বারস্থ হয়েছে ‘ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ