Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শহরতলিজুড়ে সাড়ম্বরে পালিত রাখিবন্ধন উৎসব

রাজ্যজুড়ে সাড়ম্বরে পালিত হল রাখিবন্ধন উৎসব। শনিবার বারাসত থেকে বারাকপুর-বনগাঁ, চুঁচুড়া থেকে উলুবেড়িয়া, সর্বত্র সমাজের বিভিন্ন ভাষাভাষীর মানুষ উৎসবে অংশ নেন।

শহরতলিজুড়ে সাড়ম্বরে পালিত রাখিবন্ধন উৎসব
  • ১০ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: রাজ্যজুড়ে সাড়ম্বরে পালিত হল রাখিবন্ধন উৎসব। শনিবার বারাসত থেকে বারাকপুর-বনগাঁ, চুঁচুড়া থেকে উলুবেড়িয়া, সর্বত্র সমাজের বিভিন্ন ভাষাভাষীর মানুষ উৎসবে অংশ নেন।

Advertisement

রাখিবন্ধনে সোনারপুরে দেখা গিয়েছে রাজনৈতিক সৌজন্যের ছবি। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে পথে দেখা সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্রের। এগিয়ে এসে সুজনবাবুকে রাখি পরিয়ে দেন লাভলিদেবী। অন্যদিকে সুন্দরবনের ঝড়খালি ত্রিদিব নগরে নদীর পাড়ে ম্যানগ্রোভ গাছকে রাখি পরিয়ে সচেতনতার বার্তা দিয়েছে স্কুল পড়ুয়ারা।
বারাসতের সর্বত্র দিনটি পালন করা হয়। পাশাপাশি হাবড়া, অশোকনগর, মধ্যমগ্রাম, গোবরডাঙাতেও হয়েছে রাখি উৎসব। বারাসত মেডিকেল কলেজেও সাড়ম্বরে পালিত হয়েছে দিনটি। এর পাশাপাশি বনগাঁতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সম্প্রীতির রাখিবন্ধন পালন করে। বনগাঁ পুরসভা এদিন সংস্কৃতি দিবস উদযাপন করে। একইসঙ্গে বারাকপুর শিল্পাঞ্চলের প্রতিটি পুরসভায় রাখীবন্ধনের বিশেষ অনুষ্ঠান হয়। বারাকপুরের পুলিস কমিশনার মুরলীধর শর্মা সারদাকন্যা বিদ্যাপীঠে গিয়ে ছাত্রীদের থেকে রাখি পরেন। কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় খড়দহের বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে অংশ নেন। এর পাশাপাশি উলুবেড়িয়া পুরসভার উদ্যোগে রাখিবন্ধন ও সংস্কৃতি দিবস পালন করা হয়েছে। উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়, বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, উলুবেড়িয়ার মহকুমাশাসক মানসকুমার মণ্ডল প্রমুখ। উলুবেড়িয়া এক নম্বর ব্লক যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর কুলগাছিয়ায় সংস্কৃতি দিবস পালন করে। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়, উলুবেড়িয়া এক নম্বরের বিডিও এইচ এম রিয়াজুল হক, পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্রশেখর প্রামাণিক প্রমুখ। উলুবেড়িয়া দু’নম্বর ব্লক অফিসে সংস্কৃতি দিবস পালনে উপস্থিত ছিলেন বিধায়ক নির্মল মাজি, বিডিও অভিজ্ঞা চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শেখ ইলিয়াস প্রমুখ। বাগনান বাস স্ট্যান্ডে রাখিবন্ধনে উপস্থিত ছিলেন বিধায়ক অরুণাভ সেন। জনপ্রতিনিধি থেকে বিভিন্ন সংস্থার উদ্যোগে মহাসমারোহে এ ছাড়া গঙ্গার ওপারে চুঁচুড়ায় একাধিক কর্মসূচি হয়। রাখিবন্ধন উৎসব ঘিরে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ তুলে ধরে অনুষ্ঠান হয়েছে রিষড়ায়। অক্ষরনগরী শ্রীরামপুরেও নানাভাবে পালিত রাখিবন্ধন। বিভিন্ন জায়গায় প্রভাতফেরী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এর পাশাপাশি মধ্য হাওড়ার বিভিন্ন ওয়ার্ডে রাখিবন্ধনে অংশ নেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। বালিতে এক অনুষ্ঠানে ভিন রাজ্যে বাংলাভাষার উপর অপমান নিয়ে সরব হন বিধায়ক রানা চট্টোপাধ্যায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ