Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

খলিস্তানিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, মার্কিন গোয়েন্দা প্রধান তুলসীকে আবেদন রাজনাথের

আমেরিকার মাটিতে বিচ্ছিন্নতাবাদী খলিস্তানিদের তৎপরতা বৃদ্ধি নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

খলিস্তানিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, মার্কিন গোয়েন্দা প্রধান তুলসীকে আবেদন রাজনাথের
  • ১৭ মার্চ, ২০২৫ ১৭:০৩
Prefer us on Google

নয়াদিল্লি, ১৭ মার্চ: আমেরিকার মাটিতে বিচ্ছিন্নতাবাদী খলিস্তানিদের তৎপরতা বৃদ্ধি নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আজ, সোমবার দিল্লিতে মার্কিন গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স-এর ডিরেক্টর তুলসী গাবার্ডের সঙ্গে সাক্ষাতে এই বিষয়টি উত্থাপন করেন তিনি। সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ সংগঠন শিখস ফর জাস্টিস (এসএফজে)-এর গতিবিধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। যার মাথা গুরপতওয়ান্ত সিং পান্নুন। এই সংগঠনটির কার্যকলাপ নিয়ে ভারতের উদ্বেগ তুলে ধরেন রাজনাথ।

Advertisement

দু’দিনের সফরে গতকাল, রবিবার ভোরে দিল্লি এসে পৌঁছন গাবার্ড। ট্রাম্প প্রশাসনের শীর্ষ কোনও কর্তা এই প্রথম ভারত সফরে এসেছেন। যে কারণে এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলেও মত বিশেষজ্ঞদের। এদিন রাজনাথের সঙ্গে মার্কিন গোয়েন্দা প্রধানের বৈঠকে প্রতিরক্ষা, তথ্য আদানপ্রদান সহ বিভিন্ন দ্বিপাক্ষিক কৌশলগত বিষয় নিয়ে বিশদে আলোচনা হয়েছে। তার মধ্যে উঠে এসেছে এসএফজে-এর বিষয়টিও। বিগত বাইডেন সরকারের আমলে এই ইস্যুতে ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্কের অবনতি হয়েছিল।

গত বছর নভেম্বরে পান্নুনকে খুনের চক্রান্তের অভিযোগ ঘিরে ভারত ও মার্কিন সম্পর্কে তিক্ততা দেখা গিয়েছিল। নিখিল গুপ্তা নামে এক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে এই চক্রান্তে জড়িত থাকার অভিযোগ আনে মার্কিন প্রশাসন। শুধু তাই নয়, এক ভারতীয় আধিকারিকও গোটা চক্রান্তের নেপথ্যে ছিল বলে দাবি করা হয়। যদিও নয়াদিল্লির তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছিল। পাশাপাশি অভিযোগের তদন্তের নির্দেশ দেওয়া হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ