এনসিপি ভাঙছে, বিজেপিতে যোগ দেবেন দলের নেতারা: সঞ্জয় রাউত
  • ৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: মহারাষ্ট্রে অজিত পাওয়ারের এনসিপি নেতৃত্ব নিয়ে বিস্ফোরক উদ্ধবপন্থী শিবসেনা নেতা সঞ্জয় রাউত। মঙ্গলবার তিনি দাবি করেন, এনসিপির বর্তমান নেতারা পুরোপুরি বিজেপির নির্দেশ মেনে চলছেন। দলে ভাঙন দেখা দিয়েছে। যে কোনোদিন দলের নেতারা পদ্মশিবিরে যোগ দেবেন। গত রবিবার দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে প্রফুল্ল প্যাটেল, ছগন ভুজবল, সুনীল তাতকড়ে, দিলীপ পাতিল, হাসান মুশরিফের মতো এনসিপি (অজিত) নেতারা বৈঠক করেন। দলের বর্তমান নেত্রী তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সুনেত্রা পাওয়ারকে এড়িয়ে এই বৈঠক ঘিরে মহারাষ্ট্র রাজনীতিতে তীব্র জল্পনা ছড়িয়েছে। যদিও এনসিপির তরফে রুটিন সাক্ষাৎ বলে দাবি করা হয়েছে। এই পরিস্থিতিতেই রাজ্যসভার সাংসদ রাউতের দাবি, অজিত পাওয়ারের মৃত্যুর পর ওই দলের কোনো নিয়ন্ত্রণ নেই। প্রকৃত এনসিপি এখন শারদ পাওয়ারের হাতে। অজিত পাওয়ারের মৃত্যুর পর তাঁর এনসিপি অনাথ হয়ে পড়েছে। 

Advertisement