Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

চেহারায় পরিবর্তন

চেহারায় আমূল পরিবর্তন হয়েছে রাজকুমার রাওয়ের। তাঁর ওজন অনেকটা বেড়ে গিয়েছে। সদ্য এক অনুষ্ঠানে গিয়েছিলেন অভিনেতা। সেখানেই তাঁর ওজন বাড়ার ছবি ও ভিডিও ক্যামেরাবন্দি হয়।

চেহারায় পরিবর্তন
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• চেহারায় আমূল পরিবর্তন হয়েছে রাজকুমার রাওয়ের। তাঁর ওজন অনেকটা বেড়ে গিয়েছে। সদ্য এক অনুষ্ঠানে গিয়েছিলেন অভিনেতা। সেখানেই তাঁর ওজন বাড়ার ছবি ও ভিডিও ক্যামেরাবন্দি হয়। তা দেখে অনেকের মনেই নানা প্রশ্ন জেগেছে। অবশেষে সে সবের জবাব দিলেন তিনি। রাজকুমার জানিয়েছেন, সদ্য আইনজীবী উজ্জ্বল কুমার নিকমের বায়োপিকের শ্যুটিং শেষ করলেন তিনি। এই চরিত্রে অভিনয়ের জন্যই তাঁর ওজন বাড়াতে হয়েছিল। চরিত্রের প্রয়োজনে হামেশাই চেহারায় বদল ঘটান রাজকুমার। ‘নিকম’ ছবির জন্য চুলের পরিমাণও কমিয়েছেন অভিনেতা। লিখেছেন, ‘শিল্পের মাধ্যমে আমার অস্তিত্ব বজায় থাকে। আমি প্রস্থেটিকে বিশ্বাস করি না। যেটা নিজে করতে পারব, সেটা পরিশ্রম করেই করব।’ তবে এবার ওজন কমাতে হবে রাজকুমারকে। কারণ শীঘ্রই শুরু হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ