Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

পৌরাণিক কমেডিতে রাজকুমার

চরিত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষায় বিশ্বাসী অভিনেতা রাজকুমার রাও। চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন তিনি। হরর কমেডি এখন বলিউডের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি।

পৌরাণিক কমেডিতে রাজকুমার
  • ২৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• চরিত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষায় বিশ্বাসী অভিনেতা রাজকুমার রাও। চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন তিনি। হরর কমেডি এখন বলিউডের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি। যা শুরু হয়েছিল রাজকুমার অভিনীত ‘স্ত্রী’-এর হাত ধরে। ফের এক নতুন ধারার ছবিতে কাজ করতে চলেছেন রাজকুমার। সেটি মাইথোলজিক্যাল কমেডি। সুজিত সরকারের পরিচালনায় ছবিটি করবেন রাজকুমার। দীর্ঘদিন পর কমেডি পরিচালনা করছেন সুজিত। শোনা যাচ্ছে, মহাভারতের একটি নির্দিষ্ট অংশ পর্দায় তুলে ধরবেন পরিচালক। তবে সেটি রম্যর মোড়কে। তবে কেবল রাজকুমার নন। ছবিতে আরও একজন অভিনেতা থাকছেন। তিনি মনোজ বাজপেয়ি। এর আগে ‘আলিগড়’ ছবিতে দুই তারকাকে একসঙ্গে দেখা গিয়েছিল। সবকিছু ঠিক থাকলে সুজিতের নতুন ছবির কাজ শুরু হবে ২০২৬ সাল থেকে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ