• লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে ৫০ বছর কাটিয়ে ফেলেছেন রজনীকান্ত। কেরিয়ারের সুবর্ণ জয়ন্তীতে তাঁকে সম্মানিত করা হবে আসন্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার মঞ্চে। উৎসবের শেষ দিন বিশেষ অনুষ্ঠানে সম্মানিত করা হবে তাঁকে। আগামী ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ৫৬তম ইফি। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। প্রতিবারের মতো এ বছরও ইফিতে চাঁদের হাট। তারকাখচিত মঞ্চে শ্রদ্ধা জানানো হবে গুরু দত্ত, রাজ খোসলা, ঋত্বিক ঘটক, পি ভানুমতি, ভূপেন হাজারিকা ও সলিল চৌধুরীকে। এবার বেশ কয়েকটি বাংলা ছবি দেখানো হবে ইফিতে। রুক্মিণী মৈত্র, চিরঞ্জিৎ চক্রবর্তী অভিনীত ‘হাঁটি হাঁটি পা পা’, ‘পক্ষ্মীরাজের ডিম’, ‘বড়বাবু’ ছবিগুলি প্রদর্শিত হবে।



