Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

পাঞ্জাবকে হারিয়ে তিন নম্বরে উঠে এলো রাজস্থান

আরো জমে উঠল কোটিপতি লিগের প্লে-অফের লড়াই। মঙ্গলবার পাঞ্জাব কিংসের অপরাজিত দৌড় থামিয়ে দিল রাজস্থান।

পাঞ্জাবকে হারিয়ে তিন নম্বরে উঠে এলো রাজস্থান
  • ২৮ এপ্রিল, ২০২৬ ২৩:০৪
Prefer us on Google

নিউ চণ্ডীগড়, ২৮ এপ্রিল: আরো জমে উঠল কোটিপতি লিগের প্লে-অফের লড়াই। মঙ্গলবার পাঞ্জাব কিংসের অপরাজিত দৌড় থামিয়ে দিল রাজস্থান। এদিন টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে শ্রেয়স ব্রিগেডকে ৬ উইকেটে হারায় তারা। সেইসঙ্গে পয়েন্ট তালিকায় উঠে এলো তিন নম্বরে। 

Advertisement

এদিন নিউ চণ্ডীগড়ে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২২২ রান তোলে পাঞ্জাব। অপরাজিত ২২ বলে ৬২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দেন স্টোইনিস। প্রভসিমরনের ব্যাট থেকে এসেছে ৫৯ রান। ৩০ রানে আউট হয় অধিনায়ক শ্রেয়স আয়ার।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে ঝড় তোলেন বৈভব। ১৬ বলে ৪৩ রান করে আউট হন ১৫ বছর বয়সি এই কিশোর। এর মধ্যে আছে  তিনটি চার ও পাঁচটি ছক্কা। অর্ধশতরান করেছেন আর এক বাঁ-হাতি ওপেনার যশস্বী জয়সওয়াল (৫১)। তিন নম্বরে নেমে ব্যাটে তেমন কামাল দেখাতে পারেননি ধ্রুব জুরেল। মাত্র ১৬ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি। অধিনায়ক পরাগ আউট হন ২৯ রানে। তাঁর ফিরে যাওয়ার পরে হাল ধরেন ফেরেইরা (অপরাজিত ৫২) ও শিবম দুবে (অপরাজিত ৩১)।  যার দৌলতে ৪ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় রাজস্থান (২২৮-৪)।

Advertisement
সম্পর্কিত সংবাদ