Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সরকারি জমিতে পাঁচিল দেওয়া নিয়ে রাজারহাটে বিক্ষোভ

সরকারি জমিতে পাঁচিল দেওয়া নিয়ে রাজারহাটে বিক্ষোভ
  • ৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: রাজারহাটে সরকারি জমিতে পাঁচিল দেওয়ার চেষ্টাকে ঘিরে বৃহস্পতিবার বিক্ষোভ দেখালেন একদল স্থানীয় মানুষ। জানা গিয়েছে, জ্যাংড়া-হাতিয়ারা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নিবেদিতাপল্লি এলাকায় একটি সরকারি জমি রয়েছে। অ্যাম্বুলেন্স, আবর্জনা সংগ্রহের গাড়ি রাখার জন্য ওই জমিতে পাঁচিল দিতে চাইছিল স্থানীয় পঞ্চায়েত। এদিন গ্রাম পঞ্চায়েত প্রধান ঘটনাস্থলে গিয়ে জমিটি ঘেরার কাজ শুরু করতে চাইলে বিক্ষোভ শুরু হয়। স্থানীয়দের দাবি, ওই জমিতে দীর্ঘদিন ধরে এলাকার ছেলেমেয়েরা খেলাধুলো করে। তাই মাঠটি ঘেরা চলবে না। এদিন বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস পৌঁছয়। তারপর প্রধান বেরিয়ে আসেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ