Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

আজ, বুধবার শহরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কমছে তাপমাত্রা

অবশেষে দেরিতে হলেও বর্ষা বিদায়ের পথ তৈরি হচ্ছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিতে...

আজ, বুধবার শহরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কমছে তাপমাত্রা
  • ৮ অক্টোবর, ২০২৫ ০৯:১০
Prefer us on Google

অবশেষে দেরিতে হলেও বর্ষা বিদায়ের পথ তৈরি হচ্ছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিতে পারে মৌসুমি বায়ু। যার ফলে বৃষ্টি কমতে শুরু করবে রাজ্যে। ধীরে ধীরে আগমন হবে শীতের। আজ, বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ, বুধবার শহরের আকাশ থাকবে মেঘলা। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে শহরের ক্ষেত্রে। গত ২৪ ঘণ্টায় শহরে ০০০.২ মিমি বৃষ্টি হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ