নেপালে হড়পা বানে ক্ষতিগ্রস্ত এ রাজ্যের বাসিন্দাদের সহযোগিতার জন্য পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে একটি হেল্পলাইন চালু করা হয়েছে। বন্যা বিধ্বস্ত ব্যক্তি বা তাঁদের পরিবারের সদস্যরা সহায়তার জন্য রাজ্য সরকারের দু’টি হেল্পলাইন নম্বর ০৩৩-২৪৭৯৩৩১১ এবং ৯১৪৭৮৯০১৮১-এ যোগাযোগ করতে পারেন।



