Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বন্দে ভারত স্লিপারে আমিষ খাবার দিল রেল

ভারতের প্রথম বন্দে ভারত স্লিপারে আমিষ খাবার না থাকায় দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছিল। রবিবার বাজেটের দিন সেই বিতর্কের অবসান করল রেল মন্ত্রক।

বন্দে ভারত স্লিপারে আমিষ খাবার দিল রেল
  • ২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতের প্রথম বন্দে ভারত স্লিপারে আমিষ খাবার না থাকায় দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছিল। রবিবার বাজেটের দিন সেই বিতর্কের অবসান করল রেল মন্ত্রক। এদিন নিরামিষের পাশাপাশি যাত্রীদের আমিষ খাবারও দেওয়া হয়। বিষয়টি একাধিক যাত্রী সমাজমাধ্যমে তা শেয়ারও করেন। প্রসঙ্গত, গত ১৭ জানুয়ারি রাজ্যে এসে দেশের প্রথম হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২২ জানুয়ারি কামাখ্যা থেকে প্রথম ওই ট্রেন হাওড়ায় পৌঁছেছিল। ২৩ জানুয়ারি হাওড়া থেকে কামাখ্যার উদ্দেশে ফের রওনা দেয় ওই ট্রেন। কিন্তু যাত্রাপথে ট্রেনে শুধুমাত্র নিরামিষ খাবার দেওয়ায় তা নিয়ে যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। শুরু হয় বিতর্ক।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ